নাটোরের গুরুদাসপুরে চলনবিল থেকে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার রুহাই গ্রামে লাশটি পাওয়া যায়।  

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) আনারুল ইসলাম জানিয়েছেন, রাতে চলনবিলের রুহাই গ্রামের অংশে একটি বস্তা পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বস্তাটি তীরে উঠিয়ে তার ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। তবে লাশটি কেউ সনাক্ত করতে পারেনি।

পুলিশের ধারণা, হত্যার পর লাশটি বস্তাবন্দি করে বিলের পানিতে ফেলে দেওয়ায় অন্য কোথাও থেকে সেটি ভাসতে ভাসতে রুহাই গ্রামে চলে এসেছে। 

এমবি