ঠাকুরগাঁও সদর উপজেলায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর মাতৃগাঁও ও চণ্ডিপুর সোনাইপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উত্তর মাতৃগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে মৌসুমী আক্তার (১৭) ও চণ্ডিপুর সোনাইপাড়া গ্রামের সচিন্দ্র নাথ রায়ের মেয়ে শিল্পী রাণী রায় (১৪)।

সদর থানার উপ-পরিদর্শক এসআই কমল বলেন, পরিবারের কাছে খবর পেয়ে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তারা আত্মহত্যা করেছে না কি হত্যা করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের পরই তা জানা যাবে বলে জানান তিনি।

এম এ