চুয়াডাঙ্গায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকসহ ৩ যুবককে আটক করেছে বিজিবি। আটকরা হলো ঝিনাইদহ শহরের মোতালেব হোসেনের ছেলে রেজানুল হাসান, মতিয়ার রহমানের ছেলে তানজিম আহম্মেদ  ও আব্দুল মালেকের ছেলে গোলাম মোরশেদ। রোববার বিকাল থেকে সোমবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর মাঠ, জীবননগর উপজেলার রাজাপুর মাঠ, গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ১৩৬ বোতল ভারতীয় মদ এবং ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।

তিনি আরও বলেন, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হেলেঞ্চা পুকুরপাড় হতে ২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেল আটক করা হয়। একইদিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উথলী রেলস্টেশন হতে ১২শ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮শ টাকা। তারও আগে রাত ৯টার দিকে ভারতীয় বিভিন্ন মালামাল আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫৩ হাজার ৪শ ৫০ টাকা।

জেআই