রাজধানীর চকবাজারের একটি বাসা থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত জামিলের লাশ ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী মৌসুমীসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।

এসএম