গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় সঙ্গে তার একান্ত সচিব তৌফিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, এনডিসি তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বাসার খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইআর





