হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যান চালক নিহত । নিহতের নাম মোহাম্মদ আলী (৩১)। শনিবার (১৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের খবর নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রামপুরা রোডের ইউলুপের মুখে একটি গাড়ি মোহাম্মদ আলীর পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এ সময় মোহাম্মদ আলী তার ভ্যান থেকে নেমে গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেন। গাড়িটি না থেমে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোন গাড়ির চাপায় সে নিহত হয়েছে তা জানতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিহত মোহাম্মদ আলীর বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। ময়নতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেড