শরীয়তপুরে ট্রাক খাদে পড়ে টুটুল সিকদার (৩৬) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছে। এ সময় ট্রাক চালকসহ আরো ৩জন আহত হয়েছে।
টুটুল মাদারীপুর জেলা সদরের নতুন জজকোর্টট এলাকার গোলাবাড়ী গ্রামের ছাত্তার সিকদারের ছেলে।
সোমবার ১২টায় সদর উপজেলার আঙ্গারীয়া তালুকদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পালং থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার ১২টায় মাদারীপুর জেলা সদরের নতুন জজকোর্টট এলাকায় টুটুল সিকদার মাদারীপুর থেকে বালু ভর্তি ট্রাক নিয়ে শরীয়তপুর রওয়ানা দেয়। পথি মধ্যে শরীয়তপুর জেলার সদর উপজেলা জেলার আঙ্গারীয়া তালুকদার বাড়ী ব্রীজের সামনে পৌঁছালে ট্রাকের সামনের চাকার নাকাল ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়।
এ সময় ট্রাকের ভিতরে থাকা হেলপার টুটুল সিকদার ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ট্রাক চালক সুমন মজুমদারসহ ৩জন আহত হয়। আহতদের মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালং মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এমই





