রাজধানীর বনানীর আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় সমন্বয়হীনতাকে দায়ী করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসের লাইন লিকেজ হয়নি।’

সড়ক খোঁড়াখুঁড়ির বিষয়ে যে অভিযোগ উঠেছে তার জবাবে শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ঘটনাস্থলে পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসি। ভবন থেকে মানুষদের নিরাপদে বের করে আনার জন্য আমি নিজে কাজ করেছি।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সিটি করপোরেশনকে দায়ী করেছে।

এর জবাবে মেয়র আনিসুল বলেন, গ্যাসের লাইন লিকেজের বিষয়ে আমাদের লোক বেশ কিছুদিন আগে তিতাসের কমপ্লেইন বক্সে অভিযোগ করেছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তিতাস, ওয়াসা, ডেসা ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়হীনতার করণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনগত রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে এ আগুন লাগে। গ্যাস লাইনের লিকেজ থেকে ওই অগিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযো উঠে।

এআইজে