সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনও একই দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এ দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ।
কুমিল্লা সিটি কর্পোরেশন মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।
নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজই (রোববার) কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়। এর ফলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়।
এমবি





