সুনামগঞ্জে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ বিভিন্ন মামলার ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
কেএইচ





