দশ লিটার দেশিয় মদ, পাঁচ বোতল হুইসকিসহ টিপু দেব (২৮) ও নাদিম মিয়া (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর আনুমানিক ৫টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেংরাবাজার এলাকায় অভিযান চালিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা (মৌলভীবাজার থ ১১-৮৫৫৪) থেকে ও দশ লিটার দেশিয় মদ, পাঁচ বোতল হুইসকিসহ তাদের আটক করে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফরহাদ মিয়া জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর