অনিয়ম ও সহিংসতার কারণে স্থগিত হওয়া ১৯ পৌরসভার ৫১টি কেন্দ্রে আগামী ১২ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ হবে।

বুধবার নির্বাচন কমিশনের পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ এ সংক্রান্ত ফাইল অনুমোদন হয়েছে। আজই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এসব পৌরসভায় ৭টি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণ হবে।

এ ছাড়া নরসিংদী পৌরসভার সব কেন্দ্রেই মেয়র পদে পুনরায় নির্বাচন হচ্ছে। তবে অন্য পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় পুনরায় ভোট গ্রহণ করতে হচ্ছে।

ইসি সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। এ বিষয়টি বিবেচনায় রেখে ১২ জানুয়ারি ভোট গ্রহণের একটি প্রস্তাব করা হয়েছিল।

যেসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো হলো- কালকিনি পৌরসভার কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদ্বন্দ্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরুড়া পৌরসভার শিরমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এন জে উচ্চ বিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভালুকার দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব পাশের ভবন), গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (পুরনো ভবন), চৌমুহনী সরকারি এস এ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভার বাঙালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা পৌরসভার নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা), উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, মতলব পৌরসভার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরিয়তপুর পৌরসভার দক্ষিণ আটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল হাইস্কুল, বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র ও যশোর পৌরসভায় এম এম কলেজ কলাভবন কেন্দ্র।

এ ছাড়া মাধবদী পৌরসভার ১২টির সবগুলোর ভোট গ্রহণ স্থগিত করেছে ইসি।

এমএইচ