জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন রোববার সকালে লক্ষ্মীপুরের বিসিক শিল্প নগরী এলাকা, মিয়া রাস্তার মাথা ও দালাল বাজার এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে তারা।
পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
এ দিকে শহরেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
জেআই





