গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের সমর্থনে জাতীয় শিক্ষাধারা’র মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে জাতীয় শিক্ষাধারা’র সভাপতি ড. সাকিল আল মামুন-এর নেতৃত্বে একটি মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে কলা ভবনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার ও শিক্ষাধারা’র উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, নতুনধারা’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, চন্দন চন্দ্র সরকার, রওশন কবীর বিপুল, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শিক্ষাধারা’র উপদেষ্টা মাহামুদ হাসান তাহের, সহ-সভাপতি ফরহাদ শিমুলসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা এসময় জাতীয় শিক্ষাধারা’র দর্শন তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে সভ্য হিসেবে গড়ে তুলতে মসজিদ-মন্দির-গীর্জাকে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত করে প্রকৃত জ্ঞানীদেরকে নিয়োগের দাবী জানান।
পাশাপাশি সকল জঙ্গী-ধর্ম ব্যবসায়ী সংগঠন নিষিদ্ধের জন্য সরকারকে অনতিবিলম্বে পদক্ষেপ নেয়ারও আহবান জানান নেতৃবৃন্দ।
তারা রাজনীতির নামে সকল অপরাজনীতি থেকে মুক্ত একটি সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণে শিক্ষার্ধীদের প্রতি আহবান জানান।
এমএ





