চট্টগ্রামের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, সোমবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ৬৭ জন ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলায় ১৬ জন ও নাশকতার মামলায় শিবিরের চার নেতাকর্মী রয়েছেন। অভিযান চলাকালে ১১৮ লিটার মদও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এআর