অন্ধকার নেমে এসেছিল কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। বুধবার রাত ৮.৪৬ মিনিট থেকে ৯.১৫ মিনিট পর্যন্ত সম্পূর্ণরূপে বিদ্যুৎহীন ছিলেন রোগি ও তাদের স্বজনেরা। এসময়ের মধ্যে বিকল্পভাবে বিদ্যুতের ব্যবস্থা না করায় রোগীরা অবস্থা আরো অবনতি হয়।
অভিযোগ এসেছে, পুরো হাসপাতালটি আধাঘণ্টাব্যাপী বিদ্যুৎবিহীন থাকলেও এ সময়ে জেনারেটর ও বিদ্যুৎ কাজে দায়িত্বরত কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, বিদ্যুৎ না থাকার সুযোগে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের সঙ্গে থাকা ১৮টি মোবাইল হাতিয়ে নেয় চোর চক্র। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, এসব চুরি সাধারণত আয়ারাই করে থাকে।
কারণ বিদ্যুৎবিহীন অবস্থায় আয়াদের নির্দিষ্ট কোন পোশাক না থাকায় কে আয়া, কে বা রোগীর সঙ্গের মানুষ চেনা যায় না। ফলে ছদ্মবেশী এসব চোর চক্র সুযোগ বুঝে মোবাইল ও নগদ আর্থ হাতিয়ে নেয়।
এআর





