নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলা ও গণহত্যার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে গাংনী জাগ্রত মুসলিম জনতা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।
সাংবাদিক মাহবুব আলমের সঞ্চালনায় গাংনী জাগ্রত মুসলিম জনতার আহবায়ক ও গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কাদের , হাজী মুহাম্মদ মহসিন, সাংবাদিক মাজেদুল হক মানিক ও ফারুক আহমেদ প্রমুখ।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





