বরিশালে ১০ মণ জাটকাসহ মো. বাচ্চু হাওলাদার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। নগরীর বালুঘাট থেকে মঙ্গলবার দিবাগত রাতে মাছগুলো জব্দ করা হয়।
বাচ্চু হওলাদার দশমিনা উপজেলার ফয়েজউদ্দিন হাওলাদারের ছেলে।
মৎস্য কর্মকর্তা বিমল দাস বলেন, ‘আটক বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে্ এবং সব মাছগুলো সকালে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘কালাইয়া বাজার থেকে জাটকা মাছ বরিশাল পোর্ট রোডের মাছ ব্যবসায়ী নাসির মিয়ার আড়তে আনা হচ্ছিল। এ সময় বালুর ঘাট এলাকায় পৌঁছলে জাটকাগুলো জব্দ করা সহ বাচ্চুকে আটক করা হয়।
এআই





