নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাশীপুর হাটখোলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের লাশ শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ এর মধ্যে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে যুবকটিকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়।

এমবি