সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার কিটিংচর নামক এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক খাদের পানিতে ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
সিংগাইর থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দুজ্জামান জানান, ভোরে বেইলি ব্রিজ ভেঙে সিংগাইরগামী পাথর বোঝাই একটি ট্রাক খাদের পানিতে ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রাক উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।
তিনি আরও জানান, ট্রাকের ভেতরে ট্রাক চালক বা হেলপার রয়েছে কিনা তা ট্রাক উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে।
কেএইচ





