চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় নিজের ভোট দিতে পারেননি বিএনপির মেয়র প্রার্থী আবুল মনছুর।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযোগ করেন তিনি।
আবুল মনছুর জানান, বুধবার সকাল নয়টার দিকে সীতাকু- ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে সরকার দলীয় লোকজন কেন্দ্রে প্রবেশে বাধা দেয়। পরে তিনি ভোট না দিয়েই ফিরে যান।
আবুল মনছুর অভিযোগ করে বলেন, শুধু আমি না, আমার পরিবারের কেউই ভোট দিতে পারেনি। যেখানে একজন মেয়র প্রার্থীই ভোট দিতে পারে না সেখানে সুষ্ঠু ভোট কীভাবে হয়?
এসএইচ





