বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে পরিত্যক্তাবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) রাত তিনটার সময় সীমান্তবর্তী পুটখালী গ্রামের বালুর নামক এলাকা থেকে পরিত্যক্তাবস্থায় ৩৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়।
বিজিবি জানায়, বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের বালুর নামক এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে পরিত্যক্তাবস্থায় ৩৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১,৪০,০০০/- টাকা। আটককৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আ: রহিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





