খুলনায় সোনাডাঙ্গায় অস্ত্র অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় টুন্ডা শামীম (২৮) নামে এক গুলিবিদ্ধ হয়েছেন।

শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) পল্লব ও সঞ্জিব আহত হয়েছেন ।

রোববার (৯ এপ্রিল) সকালে মহানগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা টেক্সটাইল মিল মাঠে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সন্ত্রাসী টুন্ডা শামীমকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে নিয়ে আসার সময় তার সাঙ্গপাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে শামীম গুলিবিদ্ধ হন তার বিরুদ্ধে ৭-৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মামুন/জারিফ