নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে এই দুর্ঘটনায় ঘটে। এই ঘটনার প্রতিবাদে ঐ সড়কে এক ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
জালাল উদ্দিনের বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিদ্দিকীয় তেলিপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জালাল বাজার করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেলুনের দোকানে ঢুকে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী বাসের চালক ও হেলপারকে আটক করে বাসটি ব্যাপক ভাংচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কে প্রায় এক ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন
এমআর





