দিনাজপুরের নবাবগঞ্জে বরযাত্রী বাহি মাইক্রোবাস তল্লাসি করে পুলিশ ৩শ ৯০ বোতল ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, বরযাত্রী সেজে অভিনব পন্থায় চোরাকারবারীরা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে দিনাজপুর চ- ১১- ০০২৪ নম্বর মাইক্রোবাস যোগে রংপুর যাচ্ছিল।
এসময় নবাবগঞ্জ থানা পুলিশ মহিলা কলেজের সন্মুখ থেকে ৩৯০ বোতল ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করে।
আটককৃতরা হল, রাজু আহম্মেদ (২৫), মাহিনুর ইসলাম (২১), মনোয়ারুল ইসলাম (২৪), আজিজার রহমান( ৫৫), হারুনুর রশীদ (২৩), হালিম(২১), শাহিন (২৫), মরফিদুল ইসলাম (২৮)।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম// এসআর





