রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় একটি অবৈধ হালবাল কোম্পানীর কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল ঔষধ, ঔষধ তৈরির কাচামাল ও বিপুল পরিমাণ লেভেল কার্টুন জব্দ করেছে র্যা ব-৩।
অননুমোদিত ওই হালবাল কোম্পানীর নাম ‘গ্রীন লাইফ হারবাল’। এ ঘটনায় ওই হারবাল কোম্পানীর সাথে জড়িত ১৩ জনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যা্ব-৩ একটি দল।
সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ওই কারখানায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। দুপুর ২টায় ঘটনাস্থলে র্যাাব-৩ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
র্যা ব-৩ এর ম্যাজিস্ট্রেট শরিফ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামপুরার ওয়াপ দা রোডের ৫৮/১ নং বাসায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে হারবাল ঔষধ তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে ওই বাসায় সকাল ১১টায় র্যা ব-৩ এর একটি দল নিয়ে অভিযান চালানো হয়।
অভিযানে ওই বাসার ২টি ফ্লোর জুড়ে রাখা বিপুল পরিমান ভেজাল ঔষধ, ঔষধ তৈরির কাঁচামাল ও বিপুল পরিমান লেভেল কার্টুন জব্দ করা হয়।
এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার ওসমানসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। কোম্পানীর মালিক মিজানুর রহমান এবং কোম্পানীর তত্ত্বাবধায়ক সোহাগ পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত কোম্পানীর ম্যানেজার ওসমানকে ২ লাখ টাকা জরিমানা এবং ১২ জনকে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঔষধগুলো বাজেয়াপ্ত করা জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যথাযথ আইনী প্রক্রিয়ায় কোম্পানীর মালিক ও ম্যানেজার ও তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে তিনি আরও জানান, ঔষধগুলোর মধ্যে সাধারণত সেক্সচুয়াল ঔষধ বেশি রয়েছে। সাধারণত এই ঔষধগুলো হাটে বাজারে বিভিন্ন জায়গায় গোপনে বিক্রি করা হয় বলে র্যা বকে জানিয়েছে গ্রেফতারকৃতরা।
এর আগে গত রমজান মাসে গুলিস্তান ও ফার্মগেটের সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন নামে বেনামে গজিয়ে উঠা হারবাল কোম্পানীর বিপুল পরিমান ভেজাল ঔষধ, ঔষধ তৈরির কাঁচামাল ও বিপুল পরিমান লেভেল কার্টুন জব্দ করা হয়। এরই ফলোআপ হিসেবে আজকে এই অফিযান পরিচালিত হয় বলেও জানান র্যাবব-৩ এর ম্যাজিস্ট্রেট শফিফ মোহাম্মদ ফরহাদ হোসেন।
[b]ঢাকা, জেইউ, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]
জাতীয়
রাজধানীতে অবৈধ ঔষধ কারখানা, গ্রেফতার ১৩
রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় একটি অবৈধ হালবাল কোম্পানীর কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল ঔষধ, ঔষধ তৈরির কাচামাল ও বিপুল পরিমাণ লেভেল কার্টুন জব্দ করেছে র্যা ব-৩।





