কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে সিঙ্গাপুরগামী জাহাজের ধাক্কায় "এফভি বন্ধন" নামে একটি মাছ ধরা ট্রলার ২৯ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে গেছে। এ ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জনকে। এখনও ২৫ জন নিখেঁজ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৩টার পরে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকাল থেকে নৌবাহিনীর উদ্ধাকারী জাহাজ ‘সমুদ্র জয়’ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

 

দুর্ঘটনা কবলিত এফভি বন্ধনের মালিকানা প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক কাজী কামরুল আমিন জানান, রাতে সমুদ্রে মাছ ধরা হচ্ছিলো।

 

 

এক পর্যায়ে এফভি বন্ধন সিঙ্গাপুরগামী জাহাজ বসুন্ধরা-৮ এর খুব কাছে চলে আসে। ট্রলারটি পাশ কাটাতে না পারায় বিভিন্নভাবে জাহাজটিকে সতর্ক সিগন্যাল দেয়া হয়। কিন্তু সিগনাল উপেক্ষা করে জাহাজটি তাদের ট্রলারে ধাক্কা মেরে চলে যায়।

 

নৌ-বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর উদ্ধাকারী জাহাজ ‘সমুদ্র জয়’ এখন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। বসুন্ধরা-৮ জাহাজের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও জাহাজের কর্মকর্তারা ট্রলারটিকে ধাক্কা মারার বিষয়টি অস্বীকার করেছেন।

জেএ