জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে শহরের খান্দার এলাকা থেকে মিছিলটি বের করে। এসময় রাস্তায় আগুন দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে।
এ দিকে শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের মধ্যে হালকা যানবাহন চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলে রয়েছে।
জেআই





