ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আইয়ুব হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। তিনি চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার সরকার তালুক গ্রামের জাফর আহাম্মদের ছেলে।

জানা যায়, মাদক ব্যবসায়ী আইয়ুব হোসেন সিএনজি চালিত অটোরিকশায় করে ৩০লিটার মদ নিয়ে যাওয়ার সময় বিজিবির মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার আবদুস সামাদসহ একটি টহল দল শনিবার মধ্যরাতে তাকে আটক করে।

পরে রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের কাছে হাজির করা হলে তাকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। পরে তাকে ফেনী কারাগারে পাঠানো হয়।

ইউএনও কাজী শহিদুল ইসলাম ওই মাদক ব্যবসায়ীকে সাজা ও জেল-হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ