নগরী বেনাপোলে মাই টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালের দিকে একটি র‌্যালি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। প্রশাসন, সাংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বেনাপোল প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম, বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ও বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহজ্ব মহসিন মিলন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ কামনা করা হয়।

আলোচনা সভায় মাই টিভির ভবিষ্যৎ উন্নতী কামনা করে দোয়া কামনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব।

কেএইচ