নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় আমবাহী ট্রাকচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোনাইমুড়ী-বেগমগঞ্জ সড়কের রাশিদিয়া মাদ্রাসার কছে দোপা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মিরআলীপুর গ্রামের আক্তার হোসেন (৪২) ও তার ছেলে রিয়াদ হোসেন (১৩)।

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছড়ে আসা আমবোঝাই ট্রাক একটি ভ্যানকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা বাবা-ছেলে নিহত হন।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসেম ঘটনা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ