গাজীপুরের রিয়াজ নগর থেকে বুধবার ভোরে ৮০২টি পাখি জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

আটকরা হলেন- লাল মিয়া (৫০) ও নজরুল ইসলাম (৪৫)।

জব্দ পাখির মধ্যে ৩৮০টি তোতা, ৪২২টি মুনিয়া। পাখিগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেন, ভোরে রিয়াজ নগরে অভিযান চালিয়ে ৮০২টি পাখি জব্দ করা হয়েছে। এ সময় দু'জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

কেএইচ