পরিবেশ রক্ষার জন্য পলিথিনের কারখানায় অভিযান আরো জোরদার করা হবে জানিয়েছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে আড়াইহাজারের গোপালদি এবং বিশনন্দি এলাকায় নদী ভাঙন এলাকা ও নির্মিত বাঁধ পরিদর্শনের পর বাড়ৈপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জ্যাকব।
তিনি আরো বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে পানির উচ্চতা কমে যাচ্ছে; নদীর দুষণ বাড়ছে। আর এতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, যেসব শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পরিবেশের ক্ষতি করে সেসব প্রতিষ্ঠানে ইটিপি প্ল্যান্ট স্থাপন করতে হবে। আর যে সকল প্রতিষ্ঠান তা না করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া ও গোপালদি পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদার এ সময় উপস্থিত ছিলেন।
ইআর





