পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। জামায়াতের ডাকে রোববারের হরতালে ময়মনসিংহের জনজীবন ছিল স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল সমর্থনে সকালে শহরের রামবাবু রোডে শিবিরকর্মীরা মিছিল বের করলেও পুলিশি তৎপরতার কারণে পিকেটিং করতে পারেনি। শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।

দূরপাল্লার কোনো বাস চলেনি, তবে সকাল থেকে পাটগুদাম ব্রিজমোড় থেকে কিছু আন্তজেলা বাস ও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। ময়মনসিংহ থেকে সব ট্রেন যথা সময়ে ছেড়ে গেছে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই