কুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর বাজারের মাতৃভান্ডারের মালিককে ৩০ হাজার, শোমসপুর বাজারের জনতা ফার্মেসীর মালিককে ৮ হাজার টাকা ও শোমসপুর বাজারের ছোলেমান ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, খোকসা উপজেলার জানিপুর বাজারের গুড়ের দোজালীতে পোকামাকড় মিশ্রিত, অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে গুড় তৈরী করার অপরাধে এবং শোমসপুর বাজারে ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় সিভিল সার্জন প্রতিনিধি ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সবুজ/এমবি





