ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারবাড়ি মোড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

ধারণা করা হচ্ছে, বুধবার রাতে শিলা বৃষ্টির পর কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ওএফ