যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, বেনাপোল পৌরসভার তালশাড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে বাক্কা (৩৪), ভবারবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে আওয়াল (৩৮), শেখ শাহাজানের ছেলে চঞ্চল (৪৩), রুস্তম আলীর ছেলে মতিন (৪০), ওজিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৭), সামসুর রহমানের ছেলে আলমগীর (২৯) ও নওশের আলীর ছেলে রুবেল (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেফতার হওয়া আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পোর্ট থানার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিতে এলাকা ছাড়া ছিলেন। বেনাপোল থানাধীন বিভিন্ন স্থানে তারা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এসব বিষয় নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





