সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানকে (২৫) গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে খলিশখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের গফ্ফার সরদারের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আটককৃত মেহেদী হাসানের বিরুদ্ধে পাটকেলঘাটা ওভারব্রিজ নামক স্থানে গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে।

জেএ