গ্যাসের দাবিতে মানববন্ধন করেছে জেলা শহর নওগাঁর গ্যাস চাই কমিটি। মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ।
পরে, জেলা গ্যাস চাই কমিটির আহবায়ক কামাল সিদ্দিকী বাবুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, আতাউল হক সিদ্দিকী, নওগাঁ নাগরিক পরিষদের সভাপতি এসএম আবু জাফর, প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন, সাংবাদিক এম আর রকি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ ।
বক্তারা এসময় অভিযোগ করেন, মাত্র ৪০ কিলোমিটার দুরে বগুড়ায় গ্যাস থাকলেও কেবলমাত্র প্রয়োজনীয় তদারকির অভাবেই নওগাঁয় গ্যাস দেয়া হচ্ছে না। তারা অবিলম্বে নওগাঁয় গ্যাস সংযোগ দিয়ে জনগণের দূর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





