ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জেনারেল স্টোরে কর্মচারী নিয়োগের ঘটনায় বিক্ষোভ করছে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

সোমবার দুপুর ১২টার দিকে ঢামেক প্রশাসনিক ব্লকে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভরত চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী জানান, আমাদের পদোন্নতি না দিয়ে বাইরে থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে জেনারেল স্টোরে নিয়োগ দেওয়া হয়েছে।

অথচ আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে। কিন্তু তাদের নিয়োগ না দিয়ে বাইরে থেকে লোক নিয়োগ দেয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

ঢামেকের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (প্রশাসন) ডা. খাজা আব্দুল গফুর জানান, ডিজি অফিস আইনানুযায়ী এ নিয়োগ দিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।

এমকে