গোপালগঞ্জে মুকসুদপরে এক যুবকের (৩৫) বস্তাবন্দি হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি।

রোববার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামে ‘প্রমি রাইসমিলের’ পাশ থেকে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, পড়ে থাকা বস্তা থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ফাঁড়িতে খবর দেয়।

“পুলিশ গিয়ে বস্তা খুলে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে।”

মৃতদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে, বলেন এসআই সালাম। মৃতদেহ গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।

এসএইচ