ঝিনাইদহ সদর উপজেলার পৌর এলাকায় অজ্ঞাতপরিচয় গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌর এলাকার ছোটকামারকুণ্ডু গ্রামের রিয়াদুল জান্নাত মাদ্রাসার শ্রেণি কক্ষের ভেতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক উজ্জল মৈত্র বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃতদেহের হাতের মুঠের ভেতর থেকে একটি চিরকূট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ