ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে বাসের ধাক্কায় তাঁরা মিয়া (৪৫) নামের এক নসিমনযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।
রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাইওয়ে পুলিশের কনস্টেবল কামরুল ইসলাম (৩৬) ও পথচারী বকুল সাহা (৩০)। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত তাঁরা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই তাহের জানান, ওই এলাকায় চেক পোস্ট বসিয়ে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা, নসিমন ও করিমন আটক করা হচ্ছিল।
এ সময় ঢাকা থেকে বরিশালগামী মেঘলা পরিবহণের একটি বাস দ্রুত গতিতে এসে ওই নসিমনকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে।
এমকে





