যশোর সদর উপজেলার তীরেরহাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ট্রেনের ধাক্কায় তিন আরোহীর মৃত্যু নিশ্চিত করেছেন।
এমই





