চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ১০৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের বিশেষ দল।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, অভিযানের সময় সাতকানিয়া ও লোহাগাড়া থেকে বিএনপির দুই, জামায়াতের ছয় ও শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। এছাড়া নিয়মিত মামলায় ২৪ জন এবং ৭১ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এআর