কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খোশারপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশের কংকাল উদ্বার করেছে থানা পুলিশ।
সোমবার সাড়ে ১২টার দিকে কংকালটি উদ্বার করা হয়।
জানা যায়, উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোশারপাড়া দক্ষিণ পাড়া এলাকার একটি ডোবা থেকে কংকালটি ভেসে উঠলে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে কংকালটি উদ্বার করে থানায় নিয়ে যায়।
তবে, স্থানীয়রা ধারণা করছে পাশে ছুপুয়া গ্রামের আম্বর আলী নামে এক বৃদ্ধা গত ৩ মাস থেকে নিখোঁজ রয়েছেন। তবে শুধু হাড় থাকায় স্বজনরা তা এখনো সনাক্ত করতে পারেনি।
এ বিষয় নাঙ্গলকোট থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কংকালটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





