রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চোখের উন্নত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে রওনা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, বঙ্গভবনে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি যুক্তরাজ্যে নয় দিন থাকবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে ২৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ