সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ১১ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির তিন ও জামায়াত-শিবিরের আট কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
সব ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





