রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় রহিম চৌধুরী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বিকাল ৫টার দিকে মহনা ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বিকালে সড়ক দুর্ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

রহিম চৌধুরী পাবনার বেড়া উপজেলার খবির চৌধুরীর ছেলে। তিনি রাজধানীর মোহম্মদপুর এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, তিনি কোনো গাড়ির হেলপার ছিলেন।

কেএইচ