যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪শ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)।
শুক্রবার সকাল ১০ টায় সীমান্তের পুটখালী গ্রাম থেকে সে আটক হয়।
সে ওই গ্রামের আলী হোসেনের ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে ফেনসিডিল নিয়ে ওই যুবক এপারে প্রবেশের পরপরই বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
২৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





